November 26, 2026, 11:23 am
শিরোনামঃ
প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত ভারতের ওপর নজর রাখতে স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলছে পাকিস্তান ও চীন উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা কেউ অস্বীকার করলেই যুদ্ধের হুমকি কিম জং উনের যশোরের শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ ; পুড়িয়ে ধ্বংস ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভারতের তামিলনাড়ুতে মাত্র ১ ভোটের ব্যবধানে হারলেন কেআর পেরিয়াকারুপ্পান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এক অবিশ্বাস্য ফলাফল সামনে এসেছে। তিরুপাত্তুর আসনে মাত্র ১ ভোটের ব্যবধানে হেরেছেন রাজ্যের সমবায়মন্ত্রী এবং দ্রাবিড় মুনেত্র কাজগমের (ডিএমকে) প্রভাবশালী নেতা কেআর পেরিয়াকারুপ্পান।

মঙ্গলবার (৫ মে) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত সরকারি ফলাফল অনুযায়ী এই তথ্য জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

প্রতিবেদন অনুযায়ী, থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে)-এর প্রার্থী শ্রীনিবাস সেতুপতি ৮৩ হাজার ৩৭৫ ভোট পেয়ে জয় লাভ করেন। অন্যদিকে, ডিএমকে’র প্রার্থী পেরিয়াকারুপ্পান পান ৮৩ হাজার ৩৭৪ ভোট। ফলে মাত্র এক ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।

 

এ আসনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর প্রার্থী কেসি থিরুমারান ২৯ হাজার ৫৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

 

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে আরও জানা যায়, ভোটগণনার শুরু থেকেই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। এমনকি শেষ দফার আগের রাউন্ড পর্যন্ত মন্ত্রী পেরিয়াকারুপ্পান ৩০ ভোটে এগিয়ে ছিলেন। তবে চূড়ান্ত গণনায় ১ ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে নেন টিভিকে প্রার্থী।

 

একজন মন্ত্রীর এই হার তামিলনাড়ুর রাজনীতিতে টিভিকের ক্রমবর্ধমান শক্তির প্রমাণ দেয়। এবারের নির্বাচনে ১০৮টি আসনে জয় পেয়ে থালাপতি বিজয়ের পার্টি একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে, যা রাজ্যের দীর্ঘদিনের দ্বিমেরু রাজনীতিকে বড়সড় ধাক্কা দিলো।

আজকের বাংলা তারিখ

  • ২৬শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৫ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page