September 9, 2026, 7:38 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়া লাবিব খান (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার হরি বিলে বন্ধুদের সঙ্গে নৌকা চালাতে গিয়ে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছে তার পরিবার।

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হরি বিলের তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লাবিব উপজেলার চাপড়বাড়ি এলাকার শাহিন খানের ছেলে এবং স্থানীয় চাপড়বাড়ি দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন বন্ধুর সঙ্গে হরি বিলে নৌকা চালাতে যায় লাবিব। একপর্যায়ে নৌকা থেকে পড়ে গিয়ে সে বিলের গভীর পানিতে নিখোঁজ হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে বৃষ্টি ও পানির গভীরতার কারণে রাতভর অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ চেষ্টার পর বিলের তলদেশ থেকে লাবিবের মরদেহ উদ্ধার করে।

ভালুকা ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রতিকূল আবহাওয়া ও অতিরিক্ত গভীর পানির কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটেছিল। পরে ডুবুরি দলের সহায়তায় মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভালুকা মডেল থানার ওসি মুহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page