August 19, 2026, 10:55 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ : আইনমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জুলাই সনদের প্রতিটি দাঁড়ি, কমা মেনে চলতে বলতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (৮ মে) খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যর্থহীনভাবে, স্পষ্টভাবে বার বার বলছেন আমরা জুলাই সনদের প্রতিটি তারিখ, দাঁড়ি, কমা ও সেমিকোলন মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। আমরাও এই কথা পার্লামেন্টে বলছি, বাইরে বলছি।’

মন্ত্রী আরও বলেন, ‘জুলাই সনদ ৩৩ টা দল সাইন করেছেন। সেখানে বলা আছে কি কি ভাবে মানতে হবে। প্রত্যেকটা পরতে পরতে লেখা আছে কোনগুলো সংবিধান সংশোধন অনুযায়ী হবে, কোনগুলো অর্ডিন্যান্স আকারে হবে, কোনগুলো এক্ট অব পার্লামেন্ট আকারে হবে আর কোনগুলো নরমাল আকারে হবে।’

তবে তিনি অভিযোগ করেন, একটি মহলের চাপে ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫’ নামে যে আইনগত উদ্যোগ নেওয়া হয়েছে, তা সনদের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে। সংবিধানের চতুর্থ তফসিলে বলা আছে বাংলাদেশ সংসদের প্রথম সংসদের প্রথম অধিবেশন পর্যন্ত জারিকৃত আদেশ আইনের মর্যাদা পাবে। কিন্তু এরপর থেকে এ ধরনের আদেশের মাধ্যমে আইনের ক্ষমতা বন্ধ করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ১৯৫২ সালের একটি আইন দিয়ে ওই আদেশকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হলেও সংবিধানের বিধান অনুযায়ী সংসদীয় কাঠামোর বাইরে এ ধরনের আদেশের মাধ্যমে আইন কার্যকর করার সুযোগ নেই। তাই ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫’ সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও দাবি করেন, ওই আদেশকে কার্যকর করতে আনা গণভোট অধ্যাদেশও একই কারণে বৈধতা সংকটে পড়ে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page