September 9, 2026, 7:27 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

সিরাজগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে মো. সোবহান প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সোবহান স্থানীয় একটি দুগ্ধ সমবায় সমিতির সাবেক ম্যানেজার ছিলেন। এ সময় তার স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে আহত করা হয়েছে।

রোববার (১০ মে) দিবাগত রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে হায়দুল ইসলাম (৫০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক হায়দুল একই গ্রামের ইসমাইলের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দত্তপাড়া এলংজানি গ্রামে খাস পুকুর দখলকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে মোল্লা ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। এই গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে গত দুই বছর আগেও সংঘর্ষে বাবা ও ছেলে নিহতের ঘটনা ঘটেছিল। সেই পুরনো শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে সোবহান প্রামাণিককে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে স্বজনরা।

রোববার রাতে সোবহান প্রামাণিক ও তার স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই সোবহানের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন তার স্ত্রী শেফালী খাতুন। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত শেফালীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের হাতে আটক হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত কিনা তা যাচাই-বাছাই চলছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page