September 9, 2026, 7:27 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের লাইট হাউজ পাড়ার পূর্ব ফাতের ঘোনা এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার (১১মে) রাতে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ওসি শেখ মোহাম্মদ আলী।

গৃহবধু ফারজানা (২০) চট্টগ্রামের ফটিকছড়ির বাবু নগর এলাকার এজাহার মিয়ার মেয়ে এবং বাশঁখালী এলাকার ইমনের স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের লাইট হাউজ পূর্ব ফাতের ঘোনা মইন উদ্দিনের ভাড়া বাসায় থাকতো।

ফারজানার মা নাছিমা আক্তার বলেন, ফারজানা বোনের কাছ থেকে ১০হাজার টাকা ধার করে তার স্বামীকে দেয়। এই বিষয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে মনমালিন্য চলার মাঝে হঠাৎ কথাকাটি হয় ফারজানার স্বামীর সাথে। পরে রাত ৮টায় ফারজানার ঝুলন্ত মরদেহের খবর পেয়ে ঘটনা স্থলে যাই। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গৃহবধূ ঝুলন্ত মরদেহের খবর পেয়ে ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। ময়না তদন্তের পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা। তবে, ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page