May 12, 2026, 1:29 pm
শিরোনামঃ
গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানালো প্রধানমন্ত্রী সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে আলোচনা কূটনৈতিক চ‍্যানেলে : স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর ব্যবস্থা গড়ে তুলেছিল : জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বিএনপি–জামায়াতের মত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছিল : সাবেক উপদেষ্টা ফরিদা লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত কক্সবাজারে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করল উত্তেজিত জনতা কোনো হিন্দু মুসলিমদের অত্যাচার করলে ছাড় দেওয়া হবে না : থালাপতি বিজয় ইরানকে নিজেদের বিমানঘাঁটি দেওয়ার খবর নাকচ করল পাকিস্তান মার্কিন আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত : ইরানের স্পিকার
এইমাত্রপাওয়াঃ

সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে আলোচনা কূটনৈতিক চ‍্যানেলে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ‍্যানেলে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কোরবানীর পশুরহাটের নিরাপত্তা প্রদানসহ সার্বিক প্রস্তুতি বিষয়ে সভা শেষে এসব কথা বলেন তিনি।

ঈদুল আজহা নিয়ে মন্ত্রী বলেন, আসন্ন ঈদুল আজহাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেনো ভালো থাকে সে বিষয়ে কাজ চলছে। কোরবানির পশুর চামড়ার সঠিক দাম নিশ্চিত করা যায় সে বিষয়ে বৈঠকে কথা হয়েছে। এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়েও আরেকটি বৈঠক হবে।

ঈদের আগে পোশাক শ্রমিকদের পাওনা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বারষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদুল আযাহার আগের ও পরের ৭ দিন পুলিশ হেডকোয়ার্টারের হটলাইন চালু থাকবে। এ সময়ে নিরাপত্তা জোরদার করেছি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পশুর হাটের নিরাপত্তা বিধানে সিটি করপোরেশনের নির্দেশনা দেওয়া হয়েছে। জালনোট শনাক্ত করার মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া পশুবাহী যানে চাঁদাবাজি বন্ধে হটলাইন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি জানান, ঈদের জামাতের নিরাপত্তায় ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, চামড়া সংরক্ষে ২০ কোটি টাকার লবণ বিতরণ করা হবে চামড়া সংরক্ষণের জন‍্য।

সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে মন্ত্রী বলেন, ‘কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ‍্যানেলে আলোচনা হবে। আমাদের কর্নসান নিরাপত্তা এবং যেন পুশইন না হয় সে বিষয়ে সতর্ক থাকা।’

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page