July 24, 2026, 9:28 pm
শিরোনামঃ
যশোরে ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যশোরের শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযুক্ত আটক ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে লিচু পাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের সালথা উপজেলায় লিচু পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আজিজুল মোল্লা (৬২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজিজুল মোল্লা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মানো মোল্লার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে আজিজুল মোল্লার বাগান থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সীর ছেলে সাকিল মুন্সী ও তুষার মুন্সীর সঙ্গে বাগান মালিকের ছেলে আকরাম মোল্লার বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে আকরাম মোল্লাকে মারধরের অভিযোগ ওঠে।

পরে সন্ধ্যায় ফুলবাড়িয়া বাজারে গিয়ে ছেলে মারধরের কারণ জানতে চাইলে আজিজুল মোল্লার সঙ্গে অভিযুক্তদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় সাকিল, তুষারসহ তাদের পরিবারের সদস্যরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলার সময় বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

পরে স্থানীয়রা উদ্ধার করে আজিজুল মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ বলেন, “লিচু পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মারধরের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় আজিজুল মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।”

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page