July 23, 2026, 3:05 pm
শিরোনামঃ
ঝিকরগাছার কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার যশোরে দূর্বৃত্বদের হামলায় আহত জিতু মারা গেছে ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র খাদ্য ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ : ডব্লিউএফপি মেজর (অব.) মোজাফফরকে জিয়াউর রহমান হত্যায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি  পেপার ওয়েট দিয়ে মাথা ফাটানো গোপালগঞ্জের বিচারকের অপসারণ দাবি
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির স্থবিরতা কাটাতে এবং থমকে থাকা শান্তি আলোচনা সচল করতে আকস্মিক ইরান সফরে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।শনিবার (১৬ মে) দুই দিনের সরকারি সফরে তিনি তেহরানে পৌঁছান বলে নিশ্চিত করেছে ইরানের সংবাদমাধ্যম।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং দুই দেশের মধ্যকার আলোচনাকে এগিয়ে নিতে পাকিস্তান টানা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির এই সফর। তেহরানে পৌঁছালে তাকে স্বাগত জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি। উল্লেখ্য, এর মাত্র কয়েক দিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফর করেছিলেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান বিরোধ মেটাতে শুরু থেকেই সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। গত মাসেই দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছিল ইসলামাবাদ।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলার পর এই অঞ্চলের সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। পরবর্তীতে গত ৯ এপ্রিল একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হলে সাময়িকভাবে লড়াই বন্ধ হয়। তবে সেই যুদ্ধবিরতি এখন চরম হুমকির মুখে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত শুক্রবার জানিয়েছেন, তারা ওয়াশিংটনের কাছ থেকে কিছু বার্তা পেয়েছেন, যা থেকে স্পষ্ট যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আলোচনা চালিয়ে যেতে আগ্রহী।

তবে এর আগে ইরানের দেওয়া একটি পাল্টা প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। একই সঙ্গে হুশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, বর্তমান যুদ্ধবিরতিটি কার্যত ‘লাইফ সাপোর্টে’ রয়েছে।

ট্রাম্পের এমন বক্তব্যের জবাবে গত মঙ্গলবার ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ওয়াশিংটনের উচিত শান্তির স্বার্থে তেহরানের প্রস্তাব মেনে নেওয়া। অন্যথায় তাদের চরম ব্যর্থতার মুখোমুখি হতে হবে।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page