September 9, 2026, 7:11 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে থেকে ৪৩ হাজার পিস ইয়াবা ও বিদেশি পিস্তলসহ ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গুলিসহ তিন জনকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (১৯ মে) ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ (ইস্ট) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন মো. জাহিদ হোসেন (৩৮), নুর সেহেরা (১৮) ও আব্দুল হামিদ (৩২)।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে রোহিঙ্গা নাগরিক দিল মোহাম্মদের বসতঘরে ইয়াবা কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে লাম্বাশিয়া ক্যাম্পের অপারেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক জানে আলম মুনশীর নেতৃত্বে এপিবিএনের একটি বিশেষ টিম অংশ নেয়।

অভিযানে মো. জাহিদ হোসেন (৩৮) নামে এক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটিতে ৫ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন লোড করা ছিল। এছাড়া তার কাছ থেকে আরও ২টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে তার বহন করা ব্যাগ থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এছাড়া নুর সেহেরা (১৮) নামে এক নারীর কাছ থেকে ২ হাজার পিস এবং আব্দুল হামিদ (৩২) নামে আরেকজনের কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি মুজিবুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page