July 23, 2026, 3:55 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে পৃথক ওয়ারেন্টভুক্ত চার আসামি আটক ঝিনাইদহের মহেশপুরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের অভিযোগে মামলা ; ২ জন আটক ঝিকরগাছার কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার যশোরে দূর্বৃত্বদের হামলায় আহত জিতু মারা গেছে ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

খুলনায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনায় পুলিশ ওমর ফারুক (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মাথায় ও বুকে গুলি করে তাকে হত্যা করা হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাট এলাকার একটি ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক সাতক্ষীরার মৃত ইব্রাহিম শেখের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওমর ফারুকের মাথায় ও বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নগরীর দৌলতপুর থানার ওসি মো. মুরাদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত ওমর ফারুক নগরীর খানজাহান আলী থানার জাব্দিপুর গ্রামে আবার কখনও দৌরতপুর থানার মহেশ্বরপাশা এলাকায় বসবাস করতেন। কখনও কখনও রাজশাহীতেও থাকতেন। মরদেহ উদ্ধারের পর তার বোনকে খবর দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, কারা ও কী কারণে ওমর ফারুককে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তার বিরুদ্ধে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত কোনো মামলাও খুঁজে পাওয়া যায়নি। আমরা সবকিছু যাচাই-বাছাই করে দেখছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি মো. মুরাদুল ইসলাম জানান।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে প্রকাশ্য দিবালোকে নগরীর লবণচরা থানার পুটিমারী বাজারে বিএনপি কার্যালয়ে ঢুকে বাজার কমিটির সভাপতি এবং যুবদলের সদস্য মাসুমবিল্লাহ ও জাহিদকে গুলি করে আহত করে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page