September 9, 2026, 6:59 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে ১৬ হাজার ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফে বিজিবির চেকপোস্টে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছিলেন। আটক ব্যক্তি টেকনাফ উপজেলার হ্নীলা সিকদারপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরের ছেলে মোহাম্মদ আনোয়ার।

সোমবার (২৫ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস হোয়াইক্যং চেকপোস্টে থামানো হয়। এ সময় বিজিবি সদস্যরা এবং বিজিবির নারকোটিক্স ডগ “হেনরী” গাড়িটিতে তল্লাশি চালানোর প্রস্তুতি নিলে চালক নিজেকে সাংবাদিক দাবি করে অশোভন আচরণ করেন এবং জোর করে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা করেন।

পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে মাইক্রোবাসটি আটক করেন। তল্লাশির সময় অভিযুক্তের কাছ থেকে দুটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে নারকোটিক্স ডগ “হেনরী”র সহায়তায় গাড়ির পেছনের সিটের কভারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস ও একটি আইফোন জব্দ করা হয়েছে। পাশাপাশি মোহাম্মদ আনোয়ারকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি হ্নীলা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

৬৪ বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page