October 10, 2026, 2:48 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না : শুভেন্দু অধিকারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে থেকে যাওয়া অনুপ্রবেশকারীদের আর ‘জামাই আদর’ করা হবে না এবং তাদের সরাসরি সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার (২৬ মে) নদীয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কল্যাণীতে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

মুখ্যমন্ত্রী দাবি করেন, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপয়েন্টে বিপুল সংখ্যক ‘অবৈধ বাংলাদেশি’ জড়ো হয়েছেন। তাদের উদ্দেশে তিনি হিন্দিতে কড়া ভাষায় বলেন, ‘জলদি জলদি ভাগো, নেহি তো জো করনা হ্যায় সরকার করেগা (তাড়াতাড়ি পালাও, নয়তো সরকার যা করার তা-ই করবে)।’

অনুমতিহীন অনুপ্রবেশকারীদের কড়া সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, ‘তাদের জেলে বসিয়ে খাইয়ে আমরা জনগণের করের টাকা নষ্ট করতে চাই না। তারা ভারতীয়দের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করছে। এই সংক্রান্ত আইন আগে থেকেই ছিল, কিন্তু ভোটব্যাংকের রাজনীতির কারণে অতীতে কিছু মানুষ তা ব্যবহার করেনি। আমি শুধু একটাই কথা বলব তাড়াতাড়ি পালাও। আমাদের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ভাগ আর আমরা কাউকে দেব না।’

 

তিনি আরও বলেন, ‘আমরা পুলিশকে স্পষ্ট বলে দিয়েছি, অনুপ্রবেশকারীদের জেলে পাঠানোর কোনো প্রয়োজন বা আইনে বাধ্যবাধকতা নেই। পুলিশ সরাসরি তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেবে। দেশের পয়সায় তারা খাবে, সরকারি ওষুধ নেবে, জামা-কাপড় পরবে কেন? তারা কি জামাই নাকি! জলদি জলদি ভাগো!’

 

উল্লেখ্য, কথিত ‘বাংলাদেশি ও রোহিঙ্গা’ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আটকে রাখার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলায় ইতিমধ্যেই ‌‘আটক শিবির’ বা ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page