September 9, 2026, 6:59 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে তালাবদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে উড়ানো হলো জাতীয় ও দলীয় পতাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি তালাবদ্ধ আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত) কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কে বা কারা পতাকা দুটি লাগিয়েছেন তা জানতে তদন্ত করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে শনিবার (৩০ মে) দিবাগত রাতে পৌর শহরের কুন্ডুপট্রি সড়কে অবস্থিত আওয়ামী লীগের (জুয়েল গ্রুপ সমর্থিত) কার্যালয়ের সামনে এই পতাকা তুলেছেন। পরে পতাকা উত্তোলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

সর্বশেষ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কার্যালয়টির সামনে দলীয় পতাকা দেখা না গেলেও জাতীয় পতাকা উড়তে দেখা গেছে।

স্থানীয়রা জানান, পথচারীরা শনিবার রাত ১১টার দিকে কার্যালয়ের সামনের পতাকা স্ট্যান্ডে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উড়তে দেখতে পান। ওই সময় কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল। ফলে কারা এবং কীভাবে সেখানে পতাকা উত্তোলন করেছে, তা নিয়ে এলাকাজুড়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের সঙ্গে রাজনৈতিক বিরোধের জেরে বাউফল থানার অদূরে পৃথক একটি দলীয় কার্যালয় স্থাপন করে দলীয় কার্যালয় পরিচালনা করতেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল। ওই কার্যালয়টি স্থানীয়ভাবে ‘জুয়েল গ্রুপের কার্যালয়’ হিসেবে পরিচিত।

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় ‘জনতা ভবন’-এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ একাধিক মামলায় কারাবন্দী রয়েছেন। অন্যদিকে সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল পলাতক রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাউফল থানার পাশের ব্যস্ততম সড়কে অবস্থিত একটি তালাবদ্ধ দলীয় কার্যালয়ে হঠাৎ করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা তাদের বিস্মিত করেছে। তাদের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারা তালাবদ্ধ কার্যালয়ে পতাকা তুলেছে করেছে তা শনাক্তের চেষ্টা চলছে। তদন্তে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page