June 3, 2026, 11:17 am
শিরোনামঃ
প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী সারা বিশ্বের বাংলাদেশের ওপর আস্থা রয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে জামায়াত নেতার ছেলের ছুরিতাঘাতে বিএনপির কর্মী নিহত ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক প্রস্তাব দিলো যুক্তরাষ্ট্র মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের পাল্টা আক্রমণ চীন-পাকিস্তান সীমান্ত শক্তিশালী করতে শতাধিক রাফাল কেনার পরিকল্পনা করছে ভারত আবারও শুরু হলো ইরান-যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে নিখোঁজের তিনদিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় তিনদিন ধরে নিখোঁজ থাকার পর তৌহিদ মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) সকালে উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া (দক্ষিণ) গ্রামের দীঘিরপাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তৌহিদ মিয়া ভাটপাড়া গ্রামের বাসিন্দা কাইয়ুম মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের দাবি, গত তিনদিন আগে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে পরিবার ও স্বজনরা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে গ্রামের কয়েকজন বাসিন্দা দীঘিরপাড় এলাকার একটি পাটক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে কাছে গিয়ে তৌহিদকে শনাক্ত করেন। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বলা সম্ভব হবে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page