September 9, 2026, 6:50 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে পদ্মা নদী থেকে ট্রাক্টরসহ চালকের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদী থেকে ট্রাক্টরসহ চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নদীর তীরবর্তী আমন ধানের জমি চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে নদীতে পড়ে জয় বিশ্বাস (২০) নামে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের বালুরঘাট গ্রামের পদ্মা নদীর পাড় থেকে ফায়ার সার্ভিস, স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জয় বিশ্বাস ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের গোলাম আলী বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয় বিশ্বাস বালুরঘাট গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ট্যাফে ট্রাক্টরের চালক হিসেবে কর্মরত ছিলেন। গত দুই দিন ধরে তিনি ওই ট্রাক্টর দিয়ে কৃষিজমি চাষের কাজ করছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে পদ্মা নদীর তীরবর্তী একটি জমিতে চাষাবাদের সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে আটকা পড়েন জয়। ঘটনাস্থলে অন্য কেউ না থাকায় বিষয়টি রাতেই কেউ জানতে পারেনি।

শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়রা নদীতে ট্রাক্টরের চাকা ও অন্যান্য অংশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং বেলা ১১টার দিকে চালক জয় বিশ্বাসের মরদেহ উদ্ধার করে।

উদ্ধার হলো দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাসটি, চালক ও সহকারী হাসপাতালেউদ্ধার হলো দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাসটি, চালক ও সহকারী হাসপাতালে

চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। ট্রাক্টরটি নদীর পাড়ে আংশিক তলিয়ে গিয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের ঘুম চলে আসা অথবা নদীর পাড়ের মাটি ধসে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page