June 10, 2026, 12:20 pm
শিরোনামঃ
প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা-স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম : সেনাপ্রধান জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না : শেখ হাসিনা আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী ইউনিসেফ থেকে ৪১২ কোটি টাকার হামের টিকা কিনছে সরকার চট্টগ্রামে দীর্ঘ ২৭ বছর পর যুবককে সন্তানের স্বীকৃতি দিলেন বাবা চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত ; ১৫ জন আহত ইরানের কেশম দ্বীপে হামলা চালালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের নতুন হামলায় কড়া বার্তা চীনের
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ভয়াবহ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার জবাব হবে ভয়াবহ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

মঙ্গলবার (৯ জুন) মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে পাল্টা হামলা চালানোর প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।

সিএনএন -এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরও যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ়তা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকিকেই জবাবহীন রাখবে না।’

তিনি আরও বলেন, ‘নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান।’

এর আগে সিএনএনকে দুটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রাথমিক হামলাগুলো হরমুজ প্রণালির আশপাশে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে আরাগচির এ বক্তব্য নতুন করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page