June 11, 2026, 6:31 pm
শিরোনামঃ
ফিফা বিশ্বকাপ উপলক্ষ্যে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের প্রস্তাবিত বাজেট উত্থাপন করলেন অর্থমন্ত্রী জাতির প্রত্যাশা পূরণের লক্ষেই এবারের বাজেট প্রণয়ন : অর্থমন্ত্রী প্রবাসীদের জন্য আসছে প্রবাসী কার্ড : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা শিশু রামিসা হত্যা মামলায় রোববার শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণ চুক্তি সই কুমিল্লায় ‎কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে অটোরিকশা চালক নিহত যশোরে স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে স্বামীকে কুপিয়ে হত্যা বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধার প্রস্তাব করা হবে।

বৃহস্পতিবার (১১ জুন) ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এবারের প্রস্তাবিত বাজেটে শিক্ষাক্ষেত্রে বড় চমক হিসেবে মেয়েদের জন্য স্নাতক (পাস) পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার প্রস্তাব করা হবে।

এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে তাদের জন্য বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা এবং স্কুলব্যাগ সরবরাহ করার ঘোষণা দেওয়া হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পড়াশোনার জন্য সহায়ক প্রযুক্তি ও শিক্ষা সামগ্রীও বিনামূল্যে দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণের প্রস্তাবও থাকবে বাজেটে।

এছাড়া, ছাত্র-ছাত্রীদের পুষ্টির চাহিদা মেটাতে এবং সুস্বাস্থ্য নিশ্চিতকরণে মিড-ডে মিল কর্মসূচি চালু ও পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ এবং ছাত্রী ও শিক্ষিকাদের স্যানিটেশন ও হাইজিনকে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

প্রযুক্তি ও এআই নির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকল্পে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণ করা হবে।

বাজেটে বিদেশে বসবাসরত বৈশ্বিক জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন উচ্চশিক্ষিত বাংলাদেশিদের দেশের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page