September 6, 2026, 11:45 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খুব কাছাকাছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পাদনের সম্ভাবনা এর আগে কখনপ এতটা কাছাকাছি পৌঁছায়নি। সমঝোতা স্মারক চূড়ান্ত হলে নিজ নিজ দেশ থেকে ডিজিটাল স্বাক্ষর করবে উভয় পক্ষ। পরে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’

আলজাজিরার প্রতিবেদন অনযায়ী, শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।

এর ঠিক কিছু সময় আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের তীব্র সমালোচনা করেন।

ট্রাম্পের অভিযোগ, ইরান এই চুক্তির গোপন শর্তাবলী দেশটির স্থানীয় গণমাধ্যমে ফাঁস করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির এই বক্তব্য সামনে এলো।

নিজের এক্স হ্যান্ডেলে আব্বাস আরাগচি লেখেন, ‘সমঝোতা স্মারকটি (স্বাক্ষরের) যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি রয়েছে।’

তবে গণমাধ্যমের জল্পনা-কল্পনার বিষয়ে সতর্ক করে তিনি আরও বলেন, ‘এটি চূড়ান্ত রূপ পাওয়ার আগ পর্যন্ত সংবাদমাধ্যমের উচিত এর বিষয়বস্তু নিয়ে যেকোনো ধরনের অনুমাননির্ভর প্রতিবেদন বা জল্পনা করা থেকে বিরত থাকা।’

ট্রাম্পের অভিযোগ এবং আরাগচির এই বিবৃতির পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট যে, চুক্তিতে পৌঁছানোর আগে দুই পক্ষই এখন বেশ সতর্কতার সাথে পা ফেলছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page