October 9, 2026, 4:06 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদীপথে ১৫ পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে নদীপথে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হস্তক্ষেপে ওই চেষ্টা ব্যর্থ হয়।

শুক্রবার (১২ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে রাধানগর ইউনিয়নের ২২০ নম্বর আন্তর্জাতিক পিলারসংলগ্ন এলাকায় নৌকাপথে শিশু ও নারীদেরসহ ওই ১৫ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।

বিজিবি জানিয়েছে, ওই সময় রোকনপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় নজরদারিতে ছিল। ভারতীয় ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা নৌকায় করে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে বিজিবি দ্রুত পদক্ষেপ নিয়ে তা প্রতিহত করে।

পরে তাদের সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করতে দেখা যায়। পরবর্তীতে রাত পৌনে ৩টার দিকে বিএসএফ ওই ১৫ জনকে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বলে জানায় বিজিবি।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং টহল ও নজরদারি জোরদার রয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন এবং অন্যান্য অপতৎপরতা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

এর আগে গত ৪ জুন একই সীমান্ত এলাকায় আরও ২৮ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হলে বিজিবির প্রতিরোধে তা ব্যর্থ হয় বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page