October 9, 2026, 4:58 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

খুলনায় মসজিদে ঢুকে মুসল্লিদেরকে গুলি করলো দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনা নগরীর দৌলতপুরে একটি মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তরা দুই মুসল্লিকে গুলি করেছে। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর এলাকার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) জামে মসজিদে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- লোকমান হোসেন ও আলম। লোকমানের শরীরে চারটি এবং আলমের হাতে একটি গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় লোকমানকে ঢাকায় পাঠানো হয়েছে এবং আলমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ জানায়, ফজরের নামাজ শেষে কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। লোকমান নামাজ শেষে মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াতে ছিলেন বলে জানা গেছে। হামলার পর স্থানীয় মুসল্লিরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে লোকমান হোসেনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে এলোপাতাড়ি গুলিতে আলমও আহত হন। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। হামলার সঠিক কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page