June 22, 2026, 10:30 am
শিরোনামঃ
সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি : নৌমন্ত্রী ক্রয় কার্যক্রমে অনিয়ম-প্রতারণা কার্যাদেশ বাতিল করলেন অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলায় আসামি তাহেরের মৃত্যুদণ্ড মানিকগঞ্জে নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার লেবাননে যতদিন প্রয়োজন সেনা মোতায়েন থাকবে : নেতানিয়াহু ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না : মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার : অর্থমন্ত্রী ঝিনাইদহকে শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন নবাগত পুলিশ সুপার আশিস বিন হাছান
এইমাত্রপাওয়াঃ

মুন্সিগঞ্জে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৭ জুন) গভীর রাতে উপজেলার গাওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে নিজ বাড়ির ওঠানে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার পর দুর্বৃত্তরা নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটিতেও আগুন ধরিয়ে দেয়।

নিহত সোহেল মুন্সী উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে মৃত ইসমাইল মুন্সীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে খাবার খেয়ে নিজের ঘরেই ঘুমিয়ে পড়েন সোহেল। তার স্ত্রী নূপুর সন্তানকে নিয়ে পাশের ঘরে শাশুড়ির সঙ্গে ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে বাড়ির উঠানে শব্দ শুনে সোহেলের মা সেফালি বেগম ও স্ত্রী নুপুর বেগম ঘুম থেকে জেগে ওঠেন। বাইরে আসতেই তারা ওঠানে সোহেলের রক্তাক্ত ও নিথর দেহ পড়ে থাকতে দেখেন এবং দেখতে পান তার মোটরসাইকেলটিতে আগুন জ্বলছে।

নিহত সোহেলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ঘর থেকে ডেকে বা জোরপূর্বক বের করে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ঘটনাটি আড়াল করার উদ্দেশ্যে তার মোটরসাইকেলে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হাসান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page