October 17, 2026, 7:20 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি ভবনের ফ্ল্যাট থেকে সাথী (৩৮) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী মো. জনি (৪০) পলাতক রয়েছেন।

বুধবার (১৭ জুন) বিকালে উপজেলার ঝাউতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধারের কথা জানান বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, ঝাউতলা এলাকার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে প্রায় পাঁচ বছর ধরে ভাড়া থাকতেন সাথী ও তার স্বামী জনি। বিকেলে বাসার ভেতরে রক্তাক্ত অবস্থায় সাথীর মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, নিহতের গলার এক পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page