October 17, 2026, 6:21 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে শিকার হয়ে এক অজ্ঞাতনামা যুবকের (২২) মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ৭টার দিকে টঙ্গী স্টেশন রোড থেকে ফ্লাইওভারে ওঠার সিঁড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৭টার দিকে টঙ্গী স্টেশন রোড থেকে ফ্লাইওভারে ওঠার সিঁড়িতে জনতা ছিনতাইকারী সন্দেহে অজ্ঞাতনামা ওই তরুণকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান জানান, নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে তার পরিচয় জানার চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনায় একটি মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page