August 14, 2026, 8:18 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় পূর্ব শত্রুতার জেরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জেরে পাঁচ সন্তানের জননী এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানার পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাশিদা আক্তার (৩৬) মহেশপুর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, রাশিদা আক্তারের স্বামী দেলোয়ার হোসেন একটি হত্যা মামলার আসামি হওয়ায় দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া রয়েছেন। বৃহস্পতিবার সকালে রাশিদা আক্তার বাড়িতে পালিত সাতটি গরু-বাছুর অন্যত্র সরিয়ে নেওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ। এ সময় তাকে রক্ষা করতে গেলে তার দুই মেয়েকেও মারধর করা হয়।

খবর পেয়ে বাঙ্গরা বাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে রাশিদা আক্তার ও তার দুই মেয়েকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশিদার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। তবে ঢাকা নেওয়ার পথে বাখরাবাদ এলাকায় তার মৃত্যু হয়।

নিহতের মেয়ে সামিয়া আক্তার অভিযোগ করে বলেন, তার মা গরু নিয়ে যাওয়ার সময় রহিম মেম্বারের নেতৃত্বে কয়েকজন তাকে জোর করে ধরে নিয়ে গিয়ে মারধর করেন। তিনি ও তার বোন মাকে উদ্ধার করতে গেলে তাদেরও মারধর করা হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।

নিহতের বড় বোন নাসিমা বলেন, রাশিদার দুধের শিশুসহ পাঁচ সন্তান রয়েছে। পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় তারা দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছিলেন। এখন শিশু সন্তানগুলোকে এতিম করে দেওয়া হয়েছে। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রহিম মেম্বারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, পূর্বশত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page