October 9, 2026, 3:00 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

মাগুরা ল কলেজের প্রথম হাইকোর্ট আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মিজানুর রহমানকে সংবর্ধনা

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরা ল কলেজের ইতিহাসে প্রথমবারের মতো মহামান্য হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় অ্যাডভোকেট মিজানুর রহমান মন্ডলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা ল কলেজ কর্তৃপক্ষ।

 

শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টায় মাগুরা এজি একাডেমি স্কুল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট বিধান কৃষ্ণ বিশ্বাস।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ। এছাড়া উপস্থিত ছিলেন মাগুরা ল কলেজের সহকারী অধ্যাপক ও আইনজীবী অ্যাডভোকেট অজয় কুমার বিশ্বাস, অ্যাডভোকেট মেহেদী হাসান লিপন, অ্যাডভোকেট আনোয়ার জাহিদ, বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক খান মশিউল আজম, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট এনামুল হক, মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মাগুরা ল কলেজের প্রাক্তন ছাত্র সাংবাদিক ফারুক আহমেদসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং আইনজীবীরা।

 

অনুষ্ঠানের শুরুতে কলেজের ছাত্রী ও শিক্ষিকা মৌটুসী খাতুন ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অ্যাডভোকেট মিজানুর রহমান মন্ডলকে সংবর্ধনা জানান। পরে কলেজের অধ্যক্ষ সিনিয়র অ্যাডভোকেট মো. আব্দুল মজিদের হাতে ফুল তুলে দিয়ে সম্মাননা জানান।

 

বক্তব্যে সিনিয়র অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ বলেন, আইন পেশা অত্যন্ত কঠিন ও অধ্যবসায়ের পেশা। এই পেশায় সফল হতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং নিয়মিত অধ্যয়ন চালিয়ে যেতে হবে। তিনি অর্থের চেয়ে পেশার প্রতি ভালোবাসাকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন।

 

সহকারী অধ্যাপক অ্যাডভোকেট অজয় কুমার বিশ্বাস, অ্যাডভোকেট আনোয়ার জাহিদ এবং অধ্যাপক খান মশিউল আজম বলেন, মাগুরা ল কলেজের একজন শিক্ষার্থী হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় এটি প্রতিষ্ঠানের জন্য গর্বের অর্জন।

 

সংবর্ধনার জবাবে অ্যাডভোকেট মিজানুর রহমান মন্ডল বলেন, বড় ভাই অ্যাডভোকেট জাকির হোসেনের হাত ধরে তিনি আইন শিক্ষায় আসেন। কলেজের শিক্ষকবৃন্দ এবং সিনিয়র অ্যাডভোকেট আব্দুল মজিদের কাছ থেকে পাওয়া শিক্ষা ও দিকনির্দেশনাই তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এলএলবি ডিগ্রি অর্জনের মাধ্যমে বিচার বিভাগসহ দেশের সর্বোচ্চ আইন পেশায় কাজ করার সুযোগ রয়েছে। এজন্য অধ্যবসায় ও শিক্ষকদের প্রতি সম্মান বজায় রাখতে হবে।

 

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অ্যাডভোকেট বিধান কৃষ্ণ বিশ্বাস বলেন, ২০০৫ সালে প্রতিষ্ঠিত মাগুরা ল কলেজ থেকে বর্তমানে ৫৫ জন আইনজীবী মাগুরা জেলা বারে কর্মরত রয়েছেন এবং আরও অনেকে বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তবে প্রথমবারের মতো কলেজের একজন শিক্ষার্থী মহামান্য হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় এটি কলেজের ইতিহাসে একটি মাইলফলক। তিনি অ্যাডভোকেট মিজানুর রহমান মন্ডলকে সততা, ন্যায়নিষ্ঠা ও মানবসেবার আদর্শ ধারণ করে আইন পেশায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

অ্যাডভোকেট মিজানুর রহমান মন্ডলের বাড়ি মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামে। তিনি ২০১২ সালে মাগুরা ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ২০১৫ সালে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জেলা আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০২৬ সালে তিনি মহামান্য হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

 

অনুষ্ঠানের শুরুতে ও শেষে অধ্যক্ষ অ্যাডভোকেট বিধান কৃষ্ণ বিশ্বাস কলেজের প্রাক্তন ছাত্র, সাংবাদিক ও মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদকে উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page