October 9, 2026, 1:56 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

গাইবান্ধায় স্ত্রীকে হত্যার পর পালাতে গিয়ে স্বামী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটক বিরাজ আলী (৫৫) ওই গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। নিহত দুলালি বেগম (৪৫) বিরাজ আলীর স্ত্রী। তিনি একই উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে বিরাজ আলী ও তার স্ত্রী দুলালি বেগমের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরাজ আলী ধারালো ছুরি দিয়ে দুলালি বেগমের বুকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে বিরাজ আলীকে আটক করেন এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত বিরাজ আলীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page