October 30, 2026, 2:00 am
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে বায়তুল মাহমুদ জামে মসজিদের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে মুসল্লীদের মানববন্ধন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

বশির আল মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের দৌলতপুর বায়তুল মাহমুদ জামে মসজিদের নব গঠিত আহ্বায়ক কমিটির বিরুদ্ধে এলাকার মামলাবাজ চক্র আদালতে মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসী ও মসজিদের মুসল্লীরা ফুঁসে উঠেছে। এঘটনায় শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর মসজিদের আহব্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে এলাকাবাসী ও মুসল্লী দের অংশ গ্রহনে মসজিদ চত্বরে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবহন শ্রমিক নেতা ছাবের বাবুল, সভাপতি মো:আলী, সেক্রেটারি, মো:নাসিম উদ্দীন,সহ সেক্রেটারী, মৌলানা শাহাদত, অর্থ সম্পাদক মফজল আহমদ, এলাকাবাসী ইলিয়াস, হাশেম, আজিজ,হারুন, রহিম,আরো অন্যান্য মুরব্বী বৃন্ধ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন মসজিদটি মুল জমিদাতা আবদুল খালেক, আবদুল মজিদ। গত ২০ বছর ধরে মসজিদ টির কোন কমিটি ছিলনা। মসজিদের মতোয়াল্লী না হয়ে ও গায়ের জোরে স্হানীয় শওকত, ইমরুল, এরফান ও এরশাদ গংরা মসজিদ চালাচ্ছিল। দেশী বিদেশী আসা অনুদান এরফান গংরা আত্বসাৎ করতেন। তারা মসজিদের আয়ের কোন হিসাব দিতনা মুসল্লীদের কাছে। মসজিদের কোন উন্নয়ন করেনি বিগত দিন। এরফানের বিরুদ্ধে ২০ টি মামলা রয়েছে। গত ৫ আগাস্টের পর থেকে এরফান গংরা পলাতক আছেন। এর প্রেক্ষিতে মুসল্লী মোহাম্মদ আলীকে প্রধান করে ওই মসজিদের একটি আহবান কমিটি গঠন করা হয়। এতে ক্ষিপ্ত এরফান বাদী হয়ে আদালতে মসজিদ কমিটির বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে। মুসল্লীররা মানব বন্ধন থেকে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারে সরকারের কাছে জোার দাবী জানান।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page