September 9, 2026, 6:07 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে দুধকুমার নদ থেকে ভারতীয় নারীর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের চর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নিহত নারী ভারতীয় নাগরিক।

স্থানীয়দের ধারণা, ভারত থেকে নেমে আসা ঢলের পানির সঙ্গে ভেসে এসে মরদেহটি দুধকুমার নদের চরে আটকে গিয়েছিল।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, শুক্রবার দুপুরে স্থানীয়রা নদীর চরে মরদেহটি দেখতে পেয়ে তাকে খবর দেন। পরে বিষয়টি ভূরুঙ্গামারী থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নদীর পানি কমে যাওয়ায় মরদেহটি চরের কাদায় আটকে ছিল।

ওসি আজিম উদ্দিন জানান, মরদেহটি পঁচেগলে যাওয়ায় কোনো আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মরদেহটি ভারতীয় নাগরিকের। স্থানীয়ভাবে এরকম কোনো মিসিং কেস করা হয়নি।

তিনি আরও জানান, বিজিবির মাধ্যমে ভারতের ঝাউকুটি বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করা হলেও সম্ভবত ঝামেলার কারণে বিএসএফ মরদেহ নিতে চায়নি। আইনি প্রক্রিয়া শেষে অজ্ঞাতপরিচয় মরদেহটি দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page