July 5, 2026, 3:16 pm
শিরোনামঃ
সরকার সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর : রাষ্ট্রপতি নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর জুনে দেশজুড়ে ৪৭২ সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপিত টাঙ্গাইলে থ্রি-পিস পরে নাচের ভিডিও ভাইরাল হওয়ায় বিএনপি নেতা বহিষ্কার বরিশালে ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক ও স্ট্যাম্পে সাক্ষর নেওয়ার অভিযোগে ২ জন‌ আটক ৮ টি যুদ্ধ মিটমাট করেছি তবু নোবেল পেলাম না : ট্রাম্প হরমুজে বন্ধুরাষ্ট্রদের ছাড় দেওয়ার ঘোষণা দিলো ইরান আমরা প্রতিশোধ নেবোই লেখা পতাকা হাতে তেহরানে শোকার্ত জনতার ঢল
এইমাত্রপাওয়াঃ

বরিশালে ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক ও স্ট্যাম্পে সাক্ষর নেওয়ার অভিযোগে ২ জন‌ আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালে অগ্রণী (আবাসন) হাউজিং লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারের অণ্ডকোষ চেপে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া এবং তাকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ।

গ্রেপ্তাররা হলেন- মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদ।

এর আগে গত ২৭ জুন রাতে সদর রোডে অফিস কক্ষে ‘বাকলা ডেভলপারস প্রাইভেট লিমিটেডের’ চেয়ারম্যান ও অগ্রণী হাউজিং কোম্পানির এমডি মো. আব্দুল আজিজ হাওলাদারকে মারধর ও নির্যাতন করে স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটেছে। পরে ঘটনার শনিবার রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ বলেন, ডিবি ও মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম সকাল থেকেই অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা চালায়। পরে দুপুরের দিকে মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page