October 30, 2026, 2:03 am
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে ৪ বছরের শিশু ধর্ষণচেষ্টায় যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাফি(২০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার (৬ জুলাই) উপজেলার নারায়নপুর পৌরসভার কালিকাপুর মুন্সি বাড়িতে এ ঘটনাটি ঘটে।

মঙ্গলবার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান মানিক।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিকাপুর গ্রামের প্রবাসী ইউসুফের ছেলে রাফি ৬ জুলাই দুপুরে একই বাড়ির ৪ বছর বয়সী শিশুকে বাড়ির পাশে রাস্তার পাশে ধর্ষণের চেষ্টা করে। এই চিত্র দেখে ফেলে একই এলাকার আলম নামে এক ব্যক্তি। পরে আলম চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে রাফিকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে রাফিকে উদ্ধার করে থানা নিয়ে আসেন। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের বলেন, এ বিষয়ে শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page