September 6, 2026, 10:15 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করার ঘোষণা করলো ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ নিহত প্রত্যেক নাগরিকের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান নীতি বলে ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তেহরানে সোমবার ( ১৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বাঘেই বলেন, এটি সরকারের স্পষ্ট দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ সংগ্রহ এবং নথিভুক্ত করতে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে ইরান। লক্ষ্য হলো প্রকৃত বিচার নিশ্চিত করা।

এ ছাড়া, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে যৌথ ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তেহরানের। তবে যুক্তরাষ্ট্রের চাপের কারণে মাসকাটের সঙ্গে এ নিয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে না বলে জানান বাঘেই।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page