July 21, 2026, 1:51 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিকরা আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দেশের ১৩ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা যশোরের চৌগাছায় পুলিশের অভিযানে ১২ বোতল নিষিদ্ধ কফ সিরাপসহ ১ জন আটক খুলনায় মায়ের গলা টিপে ধরায় উপায় না পেয়ে মেয়ের মাথায় আঘাত করেন বাবা সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ; ছুরিকাঘাতে নিহত যুবক হামলা চললে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না : ইরান ইরানে হামলা ও হরমুজ প্রণালীতে জাহাজে আগুন ; বাড়ল তেলের দাম
এইমাত্রপাওয়াঃ

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতানোর পথে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ট্রফি গোল্ডেন বল জিতেছেন স্পেন অধিনায়ক রদ্রি।

৩০ বছর বয়সী এই ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার, যিনি ২০২৪ সালে বিশ্বের সেরা ফুটবলারের ব্যালন ডি’অর জিতেছিলেন, পুরস্কার গ্রহণের পর বলেন, পুরো দলই এখনও যেন বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারেনি।

তিনি বলেন, “এমনকি আমি নিজেও ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার মনে হচ্ছে, আমরা যেন এখনও স্বপ্নের জগতে ভাসছি।”

২০২৪ সালের সেপ্টেম্বরে আর্সেনালের বিপক্ষে ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে গিয়ে রদ্রি হাঁটুর এসিএল’র গুরুতর ইনজুরিতে পড়েন। দীর্ঘ পুনর্বাসনের পর পরের বছরের মে মাসে তিনি প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরে আসেন।

নিজের প্রত্যাবর্তনের প্রসঙ্গ টেনে রদ্রি বলেন, “সময়টা ছিল ভীষণ কঠিন। আমি চাই নতুন প্রজন্ম আমার উদাহরণ থেকে একটি বিষয় শিখুক, আপনি পড়ে গেলেও আবার উঠে দাঁড়াতে পারেন।”

তিনি আরও বলেন, “এটাই আমার সারাজীবনের দর্শন। অবশ্যই কখনও সবকিছু ভালো যায়, আবার কখনও খারাপও যায়।”

ফাইনালের আগে সতীর্থদের দেওয়া বার্তার কথা স্মরণ করে রদ্রি বলেন, “ম্যাচের আগে আমি ছেলেদের বলেছিলাম, আমাদের জয়ের লক্ষ্য নিয়েই খেলতে হবে।”

তিনি বলেন, “আমাদের প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। তাদের চোখে চোখ রেখে লড়াই করতে হবে। এরপর আমরা যদি ম্যাচটি জিতি, জীবন আমাদের বিশ্বকাপ দেবে কি দেবে না, সেটি পরে দেখা যাবে। আমরা সাহস দেখিয়েছি, আর সেই মুহূর্তে আমিও সাহসী ছিলাম।”

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page