July 22, 2026, 1:17 pm
শিরোনামঃ
বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ময়মনসিংহে গ্যাস না পেয়ে মহাসড়কে অবরোধ করলো সিএনজি চালকেরা খুলনায় তালাবদ্ধ ঘরে কাঁথা-তোশকে প্যাঁচানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ভারতের এবারের আন্দোলন নিয়ে আতঙ্কিত বিজেপি চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত : ভারতের পররাষ্ট্রমন্ত্রী ফিফা সভাপতিকে জাতিসংঘ মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প দিল্লিতে বিক্ষোভ সামাল দিতে ১৬ মেট্রো স্টেশন বন্ধ করল সরকার
এইমাত্রপাওয়াঃ

খুলনায় তালাবদ্ধ ঘরে কাঁথা-তোশকে প্যাঁচানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনার পাইকগাছা উপজেলার একটি ভাড়া বাসা থেকে বিশ্বজিৎ দেউড়ী (২৫) নামে এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় পাইকগাছা পৌর এলাকার হাসপাতাল রোডের একটি বাড়ির নিচতলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বিশ্বজিৎ দেউড়ী ঝালকাঠি সদর উপজেলার বেতরা গ্রামের হিরালাল দেউড়ীর ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

এটিকে হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে অন্তরকে এলাকায় আর দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক রামপ্রসাদ মণ্ডল। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ফাঁসিয়াতলা গ্রামের লিটন সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে বিশ্বজিৎ ও অন্তর হাসপাতাল রোড এলাকার ওই বাসার একটি ঘর ভাড়া নেন। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় একটি দোকানে তাদের একসঙ্গে খাবার খেতে দেখা যায়। এরপর থেকে তাদের আর দেখা যায়নি। গতকাল বিশ্বজিৎ ও অন্তরের মুঠোফোন বন্ধ পেয়ে সন্ধ্যার দিকে ভাড়া বাসাটিতে যান তাদের সহকর্মী নয়ন রায়। সেখানে গিয়ে তিনি কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ পান এবং দরজার সামনে রক্তমাখা একটি ছুরি পড়ে থাকতে দেখেন। পরে সন্দেহ হলে পাইকগাছা থানায় খবর দেন নয়ন। খবর পেয়ে পুলিশ তালা ভেঙে কক্ষটিতে যায়। ভেতরে কাঁথা দিয়ে মুড়িয়ে তোশকে ঢাকা অবস্থায় বিশ্বজিৎ দেউড়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, একই কক্ষে বসবাসকারী অন্তর সরকারের ব্যবহৃত মোটরসাইকেলটিও পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার রহস্য উদ্‌ঘাটনের পাশাপাশি অন্তরকে খুঁজে বের করতে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page