July 23, 2026, 1:15 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আগামীকাল শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী তীব্র খাদ্য ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ : ডব্লিউএফপি মেজর (অব.) মোজাফফরকে জিয়াউর রহমান হত্যায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি  পেপার ওয়েট দিয়ে মাথা ফাটানো গোপালগঞ্জের বিচারকের অপসারণ দাবি চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ ২৩ জন আহত রাঙামাটর কাপ্তাই লেকে অভিযান চালিয়ে ৪ নৌকাসহ ২০ হাজার বর্গফুট জাল জব্দ  ঝিনাইদহে ইয়াবাসহ যুবক আটক
এইমাত্রপাওয়াঃ

পেপার ওয়েট দিয়ে মাথা ফাটানো গোপালগঞ্জের বিচারকের অপসারণ দাবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক  গোপালগঞ্জে আদালতের কার্যক্রম চলাকালে বিচারকের ছুড়ে দেওয়া পেপার ওয়েটের আঘাতে এক শিক্ষানবীশ আইনজীবীর মাথা ফেটে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট বিচারকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবীরা আদালত চত্বরসহ শহরের কয়েকটি সড়কে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

আইনজীবীরা সকালে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারী আইনজীবীরা ‘আমার বোন আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘এজলাসে রক্ত কেন, প্রশাসন জবাব চাই’, ‘ঘুষখোরের আস্তানা গোপালগঞ্জে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে আদালত চত্বরে অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট মিলন শরীফ, অ্যাডভোকেট রোকাইয়া আক্তার রুপাসহ অনেকে বক্তব্য দেন।

আইনজীবীরা বলেন, এ ধরনের ঘটনা যে বিচারক ঘটাতে পারেন, তার আর এখানে বিচার কাজ পরিচালনা করার অধিকার নাই। তারা ওই বিচারকের দ্রুত অপসারণ ও শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ, আদালত-২ এর বিচারক মো. সুজন মিয়ার আদালত চলাকালীন সময়ে আদালত কক্ষের বসার বেঞ্চের পিছনের দিকে বিচার প্রত্যাশীরা আইনজীবীদের সঙ্গে কথা বলছিলেন। এসময় কথা বলতে দেখে বিচারক মো. সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে একটি কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। এতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় লেগে মাথা ফেটে আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page