September 9, 2026, 5:37 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

মণিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার

ইয়ানূর রহমান : যশোরের মণিরামপুরে ভ্যানচালক মহাসিন মোল্লা (২৩) নিখোঁজের দুই দিন পর তার মরদেহ টি বৃহস্পতিবার (২৩ জুলাই) পারখাজুরা বাঁওড়ের রামপুর ঘাট থেকে পুলিশ উদ্ধার করেছে ৷ নিহত মহাসিন চালুয়াহাটি গ্রামের জাহিদ মোল্লার ছেলে।

স্বজনদের ধারণা, দুর্বৃত্তরা তার ভ্যানটি ছিনিয়ে নিয়ে হত্যার পর লাশ বাওড়ের পানিতে ফেলে রেখে গেছে । লাশের ময়নাতদন্ত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে ৷

নিহতের বড় ভাই মিলন মোল্লা জানান, মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায় মহসিন। সন্ধ্যার দিকে শয়লা বাজারে ভাইয়ের সাথে তার শেষ দেখা হয়। বড় ভাড়া পেয়েছি, বলে চলে যায়। পরে গভীররাত পর্যন্ত মহাসিন বাড়িতে না ফিরে আসায় তারা চিন্তায় ভেঙ্গে পড়েন। এরপর খুঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। তার ব্যবহৃত মুঠোফোনের নম্বরও বন্ধ ছিল।

মহাসিনের নিখোঁজের ঘটনায় বুধবার (২২ জুলাই) মনিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে লোকমুখে জানতে পারি পারখাজুরা বাঁওড়ে এক যুবকের মরদেহ ভেসে উঠেছে ৷ সেখানে গিয়ে মহাসিনের মরদেহ শনাক্ত করা হয় ৷

মিলনসহ অন্য স্বজনদের ধারণা, দুর্বৃত্তরা মহাসিনকে হত্যার পর ইঞ্জিন ভ্যান, দুটি মোবাইল ছিনিয়ে নিয়েছে। তারা এ হত্যাকান্ড ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করেছেন।

মণিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, পারখাজুরা বাঁওড়ে নিখোঁজ ভ্যানচালক মহসিন এর মরদেহ ভাসছিল। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে ৷ ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।#

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page