July 26, 2026, 12:09 pm
শিরোনামঃ
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান করলেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এমন তথ্য নেই : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি ; স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টার ১৪ ঘণ্টা পর ৬ জনকে ফেরত নিল বিএসএফ চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি গুলি উদ্ধার ব্রিটেনের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছুপা হব না : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে বৈধ লক্ষ্যবস্তু : আইআরজিসি যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে : ইরানের সেনাবাহিনী মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টার ১৪ ঘণ্টা পর ৬ জনকে ফেরত নিল বিএসএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। প্রায় ১৪ ঘণ্টা সীমান্তের শূন্যরেখায় রাখার পর শনিবার সন্ধ্যায় ওই ছয়জনকে নিজেদের হেফাজতে ফিরিয়ে নেয় বিএসএফ।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ করানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির কড়া প্রতিবাদের মুখে প্রায় ১৪ ঘণ্টা পর ওই ছয়জনকে নিজেদের হেফাজতে ফিরিয়ে নেয় বিএসএফ।

স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোরে সামন্তা সীমান্ত এলাকা দিয়ে ছয়জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে সীমান্তে দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দেন এবং জোরালো আপত্তি জানান।

বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ পিছু হটলেও ওই ছয়জনকে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে তাদের একটি ক্যাম্পের পাশে বসিয়ে রাখে। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় বিজিবি সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার করে।

বিজিবি ৫৮ ব্যাটালিয়ন জানায়, ঘটনার পরপরই বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়।

টানা প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিজিবির আপত্তির মুখে বিএসএফ ওই ছয়জনকে নিজেদের হেফাজতে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির সতর্ক ও দৃঢ় অবস্থানের কারণে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে সামন্তা সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে অতিরিক্ত টহল ও নজরদারি অব্যাহত আছে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page