October 9, 2026, 12:16 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

ভবদহে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি

ইয়ানূর রহমান : ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। সোমবার দুপুরে কেশবপুরের ভবদহ এলাকার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে তারা কালেক্টরেট চত্বরে এসে এ কর্মসূচিতে অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে ভবদহবাসীর দাবির প্রতি সংহতি প্রকাশ করেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম পরিষদের সদস্য সচিব চৈতন্য পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উপদেষ্টা তসলিম উর রহমান এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, বছরের পর বছর জলাবদ্ধতায় ভবদহ অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, কৃষি ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সমস্যা থেকে স্থায়ী মুক্তি পেতে নদী খনন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই।

সমাবেশ শেষে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম পরিষদের নেতারা যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের কাছে তিন দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করেন।

তাদের দাবির মধ্যে রয়েছে—জলাবদ্ধতা নিরসনে নদী খননের পাশাপাশি টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) বাস্তবায়ন, দ্রুত আমডাঙ্গা খাল সংস্কার এবং খর্নিয়া ব্রিজসংলগ্ন আড়বাঁধ ও জমে থাকা পলি অপসারণ।

দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ভবদহ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান নিশ্চিত করার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page