October 17, 2026, 2:43 pm
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে একাধিক হত্যা, অপহরণ, অস্ত্র ও মাদক মামলার আসামি এবং একাধিক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আব্দুল খালেক ওরফে নাহিদকে (৩১) আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ৭৯ রাউন্ড গুলি এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লেদা মৌলভীপাড়া এলাকায় কালুর দোকানের সামনে ইটসলিং রাস্তা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় নাহিদকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, নাহিদ একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশায় অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে সন্দেহ করে ধাওয়া দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে। এ সময় আরও পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়।

আটকের পর নাহিদের হেফাজত থেকে একটি ম্যাগাজিনসহ পিস্তল, ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি, তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৬৯ রাউন্ড রাইফেলের গুলি, ১০ রাউন্ড পিস্তলের গুলি, একটি সাদা রঙের অ্যাংলেট এবং একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

ওসি সাইফুল ইসলাম জানান, আব্দুল খালেক ওরফে নাহিদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র, মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলা তদন্তাধীন এবং কয়েকটি বিজ্ঞ আদালতে বিচারাধীন। এ ছাড়া তার বিরুদ্ধে আরও দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার নাহিদ ও পলাতক অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পলাতক সহযোগীদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page