October 9, 2026, 12:16 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ১৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ মোঃ মুসানুর রহমান ওরফে মমিনুর (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

১২ আগস্ট বুধবার রাত সাড়ে ২টার দিকে মহেশপুর থানাধীন ভৈরবা পুলিশ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানকালে ৮নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ভৈরবা বাজারে আঃ রশিদের পানির ফিল্টার কারখানার সামনের গলি থেকে সন্দেহভাজন অবস্থায় তাকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোচর থেকে নীল রঙের জিপারযুক্ত প্যাকেটে রাখা ১৭ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১ দশমিক ৭ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৫ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মুসানুর রহমান ওরফে মমিনুর মহেশপুর উপজেলার ভৈরবা পশ্চিমপাড়ার মোঃ মোশারেফ হোসেন ও মোছাঃ রাশিদা খাতুনের ছেলে।

পুলিশের রেকর্ড যাচাই করে জানা যায়, মুসানুর রহমানের বিরুদ্ধে এর আগেও মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ২০২২ সালের ৬ জানুয়ারি দায়ের হওয়া ওই মামলার নম্বর ৯ এবং জিআর নম্বর ৯/২০২২।

এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নম্বর ১৪, তারিখ ১২ আগস্ট ২০২৬। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page