August 14, 2026, 12:33 pm
শিরোনামঃ
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্ততা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে ড্রোন হামলা চালাতে নতুন টাস্কফোর্স গঠন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে ড্রোন হামলা চালাতে নতুন টাস্কফোর্স গঠন করলো যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রপথে আক্রমণাত্মক ড্রোন পরিচালনার জন্য নতুন একটি বহুজাতিক টাস্কফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, নতুন এই ইউনিটের নাম দেওয়া হয়েছে ‘টাস্কফোর্স ফ্যালকন স্ট্রাইক’। যুক্তরাষ্ট্র ও এর আঞ্চলিক অংশীদার দেশগুলোর সামরিক সদস্যদের নিয়ে গঠিত এই টাস্কফোর্স সমুদ্রপৃষ্ঠ, সমুদ্রের ওপরের আকাশপথ এবং পানির নিচে একমুখী (ওয়ান-ওয়ে) অ্যাটাক ড্রোনসহ বিভিন্ন মনুষ্যবিহীন ব্যবস্থা পরিচালনা করবে।

সেন্টকমের ভাষ্য, আঞ্চলিক মিত্রদের এই টাস্কফোর্সে যুক্ত করার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে আক্রমণাত্মক ড্রোন ব্যবহারের সক্ষমতা আরও বাড়বে। একই সঙ্গে এটি একটি সমন্বিত, বহুজাতিক ও বহুমুখী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, আঞ্চলিক মিত্র ও অংশীদারদের কাছ থেকে পাওয়া ‘অভূতপূর্ব উদ্ভাবনী সক্ষমতার’ ভিত্তিতেই নতুন টাস্কফোর্স ফ্যালকন স্ট্রাইক গড়ে তোলা হয়েছে। এর আগে গড়ে তোলা ‘টাস্কফোর্স স্করপিয়ন স্ট্রাইক’-এর সাফল্যও নতুন এই ইউনিট গঠনে ভূমিকা রেখেছে।

তিনি বলেন, নতুন সক্ষমতাগুলোকে সমন্বয় করে একসঙ্গে মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও এর আঞ্চলিক মিত্ররা সামরিকভাবে আরও শক্তিশালী অবস্থানে যেতে পারবে।

এর আগে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর প্রথম একমুখী অ্যাটাক ড্রোন ইউনিট হিসেবে ‘টাস্কফোর্স স্করপিয়ন স্ট্রাইক’ গঠন করা হয়েছিল। ইউনিটটি গঠনের প্রায় নয় মাস পর নতুন ‘ফ্যালকন স্ট্রাইক’ চালু করল সেন্টকম।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page