August 15, 2026, 1:31 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার চট্টগ্রামে জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের কারণে ৯ শ্রমিকের মৃত্যু রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ মার্কিন পররাষ্ট্রনীতি মিথ্যাচারের ওপর নির্ভরশীল : ইসমাইল বাঘেই
এইমাত্রপাওয়াঃ

প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি বাংলাদেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। বিএনপি এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যা সত্যিকার অর্থে জনগণের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে দেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ভাগ্যের সঙ্গে বেগম খালেদা জিয়া ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। বারবার আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি দেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনগণের প্রত্যাশা—বর্তমান সরকার বেগম খালেদা জিয়ার নীতি, আদর্শ ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ পরিচালনা করবে।’

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরে বিএনপি সর্বদা গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে আসছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সার্বিক কল্যাণ ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page