October 17, 2026, 4:07 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে রাশিয়ার কড়া হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনকে অস্ত্র সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রের একটি গোপন পরিকল্পনার গোয়েন্দা তথ্য হাতে এসেছে বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার দাবি অনুযায়ী, তুরস্কের বন্দর ব্যবহার করে ওই অস্ত্র ইউক্রেনে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। এই খবরের পর তীব্র অসন্তোষ প্রকাশ করে ওয়াশিংটন ও আঙ্কারার কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে মস্কো।

শনিবার (১৫ আগস্ট) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, গোয়েন্দা সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাঠানোর উদ্যোগ নিয়েছে। এসব অস্ত্র প্রথমে তুরস্কের বন্দরে পৌঁছাবে, সেখান থেকে পরে ইউক্রেনে পাঠানো হবে।

জাখারোভা সতর্ক করে বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের কাছে যৌক্তিক ব্যাখ্যা চাওয়া হয়েছে। যদি সন্তোষজনক জবাব না আসে, তাহলে ওয়াশিংটন ও আঙ্কারার সঙ্গে মস্কোর কূটনৈতিক সম্পর্কে গুরুতর ক্ষতি হতে পারে।

চার বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সম্প্রতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে ভুগছিল কিয়েভ। এজন্য ক্ষেপণাস্ত্র সহায়তা চেয়ে সম্প্রতি ওয়াশিংটনে গিয়েছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইউক্রেনকে আর অস্ত্র সহায়তা দেওয়া হবে না। তুরস্কও বিভিন্ন সময় বলে এসেছে, তারা এমন কোনো পদক্ষেপ নেবে না যা যুদ্ধকে আরও উসকে দেয়।

এদিকে গত কয়েক দিন ধরে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সামারা প্রদেশে টানা হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। ওই অঞ্চলেই রয়েছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রোসকসমসের স্থাপনা। শনিবার এক্সে এক বার্তায় জেলেনস্কি দাবি করেন, রোসকসমসের স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে এবং এতে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page