October 17, 2026, 12:24 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যশোরে অস্ত্র মামলায় তাছের গাজীর ১০ বছরের কারাদণ্ড

ইয়ানূর রহমান : যশোরে অস্ত্র মামলায় তাছের গাজী নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আইরিন পারভীন। রোববার আদালতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত তাছের গাজী বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৯ এপ্রিল মণিরামপুর থানা পুলিশ কমলাপুর গ্রামের সাতনল বড় পোল ব্রিজের ওপর সন্দেহজনকভাবে তাছের গাজীকে থামার সংকেত দেয়। এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরে তার কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় মণিরামপুর থানার এসআই খান আলী আকবর বাদী হয়ে তাছের গাজীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আইরিন পারভীন তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page