October 18, 2026, 4:54 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক

ইয়ানূর রহমান : যশোরে মাকে হত্যার দায়ে মামুন নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে যশোর সদরের তেঘরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামুন যশোরের ঝিকরগাছার লাউজানি এন.এম. মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। তিনি কোতোয়ালি থানার বাজে দূর্গাপুর এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেনের ছেলে।

পিবিআই সুত্র জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বাড়িতে গিয়ে পারিবারিক বিষয় নিয়ে মা আনোয়ারা খাতুনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো বটি দিয়ে কুপয়ে মায়ের শিরোচ্ছেদ করে। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। মামুন দীর্ঘ ৫ বছর বাড়ীতে থাকতেন না।

এ ঘটনায় নিহতের অপর ছেলে মঞ্জুর হাসান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরে পিবিআই তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘ ১৭ ঘণ্টা পর তাকে আটক করে।

পিবিআইয়ের দাবি, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আটককৃত মামুনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page