August 28, 2026, 5:40 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার

ইয়ানুর রহমান : শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়িরা এ গাঁজা ফেলে পালিয়ে যায়।

শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে শার্শার শিকাপুর কমিউনিটি ক্লিনিকের পেছনে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শিকাপুর কমিউনিটি ক্লিনিকের আশপাশ দিয়ে বড় একটি মাদকের চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়।

একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়িরা তাদের কাছে থাকা দুই বস্তা গাঁজা ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বস্তা ভর্তী ১২ কেজি গাঁজা উদ্ধার।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page