October 17, 2026, 6:17 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে গরুর ঘাস খাওয়ানো নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের কাপাসিয়ায় গরুর ঘাস খাওয়ানো ও জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে নিলয় সরকার (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার পাবুর দক্ষিণপাড়া এলাকার চান্দুন আবদুর রশীদ এতিমখানার পাশে সড়কে এ ঘটনা ঘটে।

নিহত নিলয় সরকার চাঁদপুর ইউনিয়নের চান্দুন গ্রামের মনির সরকারের একমাত্র ছেলে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, পাবুর দক্ষিণপাড়া এলাকায় গরুর ঘাস খাওয়া এবং জমিজমা নিয়ে নিলয়ের পরিবারের সঙ্গে তাঁর চাচাতো ভাই রাসেল সরকারের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ঘটনার দিন নিলয় পাশের বলখেলা বাজার থেকে বাবার জন্য ওষুধ কিনে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে পাবুর দক্ষিণপাড়া এলাকায় রাসেল সরকার গাছের আড়াল থেকে বের হয়ে চলন্ত মোটরসাইকেলে থাকা নিলয়ের মাথায় দা দিয়ে কোপ দেন বলে অভিযোগ রয়েছে।

এতে নিলয় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা খেয়ে পড়ে যান। এ সময় রাসেল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) জুবায়ের বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সেখানে সুরতহাল ও ময়নাতদন্ত করা হবে। অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page