ইয়ানূর রহমান : শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামী আলামিন আটক হয়েছে ।
শার্শা থানা পুলিশ সুত্রে জানা যায়, শার্শা থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ভারত সীমান্তবর্তী গ্রাম অগ্রভুলোটে রবিবার (৩০ আগষ্ট) সকালে এক অভিযান চালায়। এ সময় নিজ বাড়ী হতে আলামিন নামে যাবৎজীবন সাজাপ্রাপ্ত এক আসামী আটক করে।
আলামিন উক্ত গ্রামের দক্ষিণপাড়ার হযরত আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবদ পলাতক ছিলেন।
পুলিশ আরো জানান, আলামিনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।