September 2, 2026, 1:01 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে এখন থেকেই কাজ শুরু করুন : রাশেদ খান
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর সেনবাগের উত্তর মানিকপুর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ মীমাংসায় গিয়ে উপজেলার অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. হারুনুর রশিদ হারুন মারধরে গুরুতর আহত হয়েছেন।

সর্বশেষ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কানকিরহাট বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে তাকে মারধরের ঘটনা ঘটে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত বিএনপি নেতা হারুনকে উদ্ধার করে প্রথমে সেনবাগ সরকারি হাসপাতালে ও পরে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, উপজেলার উত্তর মানিকপুর ও বীরকোর্ট এলাকার মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ নিয়ে বিরোধ ও সংঘাত হয়। এতে বীরকোট গ্রামের একজন আহত হয়। ঘটনার মীমাংসার জন্য মঙ্গলবার রাতে উপজেলার কানকিরহাট বাজারে একটি সালিশ বৈঠক হয়। সালিসি বৈঠক থেকে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা করে দুর্বৃত্তরা।

সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার বুধবার দুপুরে ইত্তেফাক ডিজিটালকে বলেন, ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে বিএনপি নেতা হারুন রশিদের উপর হামলার ঘটনার খবর পেয়েছি। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। ঘটনার ব্যাপারে থানায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ ফেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page