September 7, 2026, 12:12 pm
শিরোনামঃ
যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পারস্য উপসাগরে সেনা পাঠালে বা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে যোগ দিলে দক্ষিণ কোরিয়াকে বড় মূল্য চোকাতে হবে বলে হুমকি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কোরিয়ান ভাষায় এক বার্তায় এই সতর্কবার্তা দেন।

বাঘাই বলেছেন, এই অঞ্চলে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলে তাকে যুক্তরাষ্ট্রের আক্রমণের সরাসরি সমর্থন হিসেবেই ধরা হবে। তিনি একই সঙ্গে দুই দেশের সম্পর্কের ইতিহাসের কথাও মনে করিয়ে দিয়েছেন। দীর্ঘ ৬৪ বছর ধরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইরানের ভালো সম্পর্ক ও বন্ধুত্ব রয়েছে, যা তেহরান সবসময় সম্মান করে এসেছে।

তবে বর্তমান পরিস্থিতিতে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই বলে স্পষ্ট করেছেন তিনি। বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র তাদের দেশের সাধারণ মানুষ, নারী ও শিশুদের ওপর হামলা চালাচ্ছে। এমন কঠিন সময়ে দক্ষিণ কোরিয়া যদি পারস্য উপসাগর বা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সেনা পাঠায়, তাহলে সিউলকে যুক্তরাষ্ট্রের অপরাধের সরাসরি সমর্থক হিসেবেই বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, বিশ্বের কোনো আত্মমর্যাদাসম্পন্ন ও দায়িত্বশীল দেশ যুক্তরাষ্ট্রের চাপে পড়ে অন্য কোনো দেশের ওপর অন্যায় হামলায় জড়াতে পারে না। তাই যুক্তরাষ্ট্র যাই বলুক, দক্ষিণ কোরিয়া যেন এই যুদ্ধে না জড়ায়, এমনটাই স্মরণ করিয়ে দিয়েছে ইরান।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page