October 23, 2026, 3:08 pm
শিরোনামঃ
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী হঠাৎ অসুস্থ সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার কেরানীগঞ্জে নিজ ঘর থেকে নারী শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের উখিয়ায় অর্ধলক্ষাধিক ইয়াবাসহ ৩ জন আটক কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা ভারতের অরুণাচলে ‘সংঘাত পরিস্থিতি জারি’ রয়েছে : আইটিবিপির মহাপরিচালক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ : আরাগচি ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ
এইমাত্রপাওয়াঃ

জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের কাছে জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের চাপ সৃষ্টি ও নিষেধাজ্ঞা জোরদারের চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। সোমবার (৭ সেপ্টেম্বর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে দিল্লিতে নিযুক্ত ক্রেমলিনের রাষ্ট্রদূত ডেনিস আলিপভকে উদ্ধৃত করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত ডেনিস আলিপভ জানান, ভারতের জ্বালানি চাহিদা মেটাতে প্রয়োজনীয় যেকোনো পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহে মস্কো প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, সততার সঙ্গে প্রতিযোগিতার বদলে যারা শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপ করছে, তারা মূলত চাপ প্রয়োগের পথ বেছে নিয়েছে কারণ ভারতের কাছে তেলের বিষয়ে রাশিয়ার চেয়ে ভালো কোনো বিকল্প অফার তাদের কাছে নেই।

প্রয়াত মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহামের প্রস্তাবিত একটি মার্কিন খসড়া বিলের মাধ্যমে রুশ তেল ও প্রাকৃতিক গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা দেশ এবং নিষেধাজ্ঞা এড়াতে সহায়তাকারী দেশগুলোর ওপর শতভাগ শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার পরিকল্পনা চলছে।

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা কেপলারের পরিসংখ্যান অনুযায়ী, আগস্ট মাসেও ভারতের সবচেয়ে বড় অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ ছিল রাশিয়া। আগস্টে ভারত প্রতিদিন রাশিয়া থেকে ২ দশমিক ১ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে, যা দেশের মোট তেল আমদানির ৪৫ শতাংশ। তবে জুলাই মাসের রেকর্ড ২ দশমিক ৮ মিলিয়ন ব্যারেল আমদানির তুলনায় আগস্টের পরিসংখ্যান কিছুটা কম।

ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটি বর্তমানে ভারত থেকে পেট্রোল আমদানি করছে। শিপ ট্র্যাকিং উপাত্ত অনুযায়ী, মোট চাহিদার ঘাটতি মেটাতে জুন ও জুলাই মাসে ভারত থেকে প্রায় ১০ লাখ ব্যারেল পেট্রোল রাশিয়ায় পাঠানো হয়েছে, যা দুই দেশের বাণিজ্য ইতিহাসে প্রথম ঘটনা।

আজকের বাংলা তারিখ

  • ২৩শে অক্টোবর, ২০২৬
  • ৮ই কার্তিক, ১৪৩৩
  • ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page